1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

  • আপডেট সময়: শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫২৬ জন দেখেছেন

মাধবদী নরসিংধী প্রতিনিধি ঃনরসিংদীর মাধবদীতে ছোট ভাই কাউছার ভূঁইয়া (২৫) এর বিরুদ্ধে বড় ভাই আল-আমিন ভূঁইয়া (৩৮) এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে দশটার দিকে মাধবদী পৌরসভাধীন ছোট মাধবদী এলাকার ৩২২ হোল্ডিং নং সালাম ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আল-আমিনের পুরো ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলে রাখা হয়েছে।ঘরে ঢুকতেই প্রধান ফটকের পাশের থাই গ্লাস ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। ঘরের আলমারি দরজা এবং আলমারির ভেতরের লকার ভেঙ্গে পুরো আলমারি তছনছ করে ফেলা হয়েছে। ভুক্তভোগী আল-আমিনের স্ত্রী মোসাঃ মমতাজ বেগম (৩২) কান্না জড়িত কন্ঠে বলেন, কাউছার আমাকে এবং আমার সন্তানের মেরে ফেলতে চায়। সে হঠাৎ করে আমার শাশুড়িকে ঘাড় ধরে ধাক্কাতেই ধাক্কাতে আমাদের ঘরে এনে আমার উপর ফেলে দেয়।আমি এতে প্রতিবাদ করলে সে আমাকে মারধর করে। আমার স্বামী বাড়িতে না থাকায় আমার সন্তান মিনহাজুল ইসলাম (১৫) এগিয়ে আসলে সে তাকেও মারধর করে।এসময় তার সাথে এসে তার স্ত্রী সোনিয়া (২০) ও এসে যোগ দেয়। তারা দুজনে মিলে আমার ঘরের আলমারি ও আলমারির লকার ভেঙ্গে আমার গহনা ও লকারে রাখা আড়াই লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে আমি আমার সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আমি এর উপযুক্ত বিচার চাই। এব্যাপারে জানতে কাউছার ভূঁইয়ার ব্যবহৃত ০১৭৪৫৯৫০৩২০ মোবাইলে যোগাযোগ করলে তিনি রং নাম্বার বলে ফোন কেটে দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.