1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

সু-খায়ুর পক্ষ থেকে সিলেটে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৪৮ জন দেখেছেন

 

সুমন পালঃ চায়ের দেশ নামে খ্যাত সিলেট পটভূমিতে হঠাৎ করে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে প্রায় কয়েকহাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়ে। থমকে যায় জীবনমান। প্রাণ হারায় বহু মানুষ। ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে সাহায্যে হাত বাড়িয়ে দিতে ত্রাণ সামগ্রী নিয়ে ৫ জুলাই মঙ্গলবার অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন সু-খায়ুর পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ও মানিক দা গ্রামের বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন সুখায়ুর চেয়ারম্যান, মাধবদী জনকল্যাণ সংস্থার সভাপতি ও মোক্তাদিন ডাইং এর এম ডি আলহাজ্ব জাকির হোসেন ভুইয়ার নেতৃত্বে সুখায়ুর সদস্যরা। সুনামগঞ্জ জেলার কয়েকটি গ্রামের দুস্থ বন্যার্ত পরিবারের মাঝে ১হাজার টাকা করে মোট ৪ শত পরিবারের মাঝে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। এমময় উপস্হিত ছিলেন সু্খায়ুর সাধারন সম্পাদক আ.ফ.ম সাইদ হাসান কাজল, প্রেসিডিয়াম সদস্য ভিপি মনির, সহ সভাপতি আপেল চৌধুরী, সদস্য আঃ সাত্তার মাদবর আলী, আনোযার মোল্লা। টাকা বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সুখায়ুর সদস্য বাচ্ছু মিয়া, ফারুক মিয়া, আলমগীর, গোপাল পাল সহ অন্যান্যরা।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.