1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

পাঁচদোনায় ঈদুল ফিতর উপলক্ষে বৃদ্ধাকে ঘর উপহার

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৬৬ জন দেখেছেন

সুমন পাল, মাধবদী(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী চৈতাবো এলাকায় জাহানারা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে বসতঘর নির্মাণ করে দিয়েছে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফোরাম’। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২মে সোমবার আনুষ্ঠানিকভাবে ওই বৃদ্ধার হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। নতুন বসতঘর পেয়ে জাহানারা বেগম বলেন, এই পৃথিবীতে আমার কেউ নাই। রোদে পুরে বৃষ্টিতে ভিজে ভাঙা একটি ঝুপড়িতে দিন কাটিয়েছি। স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পক্ষ থেকে আমাকে একটি নতুন ঘর দেওয়ায় আমি খুশি। এসময় মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক মোহাম্মাদ আল আমিন রহমান বলেন সমাজের ছিন্নমূল, দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে তাদের সেবা করতে আমার ভালো লাগে, তাই আমি চেষ্টা করি আমার সাধ্যমত তাদের পাশে থাকতে। আরো উপস্থিত ছিলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক মাহবুবুর রহমান মনির, আনোয়ার মোল্লা, মোহাম্মদ রোমান, জামাল মিয়া, বাদশা, এমদাদুল হক, রেজাউল করিম রাফি, রিজভী আহমেদ বিজয়, নাইমুল ইসলাম, আব্দুল হামিদ, মীর ইউসুফ ও সাউদ মামুন উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.