1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪৪৯ জন দেখেছেন

সুমন পালঃ আজ ২৩এপ্রিল শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার উদ্যোগে দুস্ত অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় মাধবদী বাজারস্থ নিজ কার্যালয়ে। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার প্রধান উপদেষ্টা হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি ও মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার নির্বাহী সভাপতি আলহাজ্ব আল আমিন রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সভাপতি হাজী মোঃ ছবির মিয়া। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার
সহ সভাপতি শেখ আবুল হোসেন হানিফ, রবিউল, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী খবির উদ্দিন তালুকদার, মোক্তার হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক রবিন খান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় দেড় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এর মধ্যে ছিল চাউল্ ডাউল, তেল, সেমাই, চিনি, দুধ ও লবন।

##
সুমন পাল

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.