1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক নজরুল ইসলাম

  • আপডেট সময়: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩৯৮ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ

বিজয় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম (৫০) পরলোকগমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ১ জানুয়ারি বেলাব উপজেলার ভাটেরচর এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে নরসিংদী শহরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে নরসিংদী ও পরে ঢাকার সায়েদাবাদে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার ১১ দিন পর তার মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সাংবাদিক নজরুল ইসলামের জানাজা নামাজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকাল ১০ টায় নরসিংদী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বটতলা পৌর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.