1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল

সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বড় বাড়িতে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৮ জন দেখেছেন

ভ্রাম্যমান প্রতিনিধি : বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বড় বাড়ি থেকে ৫ বছরের এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে আড়াই হাজার থানা পুলিশ। ধারণা করা হয় হাত-পা বেধেঁ ধর্ষণের পর শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে ধর্ষকরা। নিহত শিশুটির নাম লিজা আক্তার। সে ওই গ্রামের রযমান আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে খোঁজ করার পর পুরিন্দা এলাকার নান্নু মিয়ার ঘরটি তালাবদ্ধ দেখতে পান। এতে লোকজনের সন্দেহ হলে তালা ভেঙ্গে ঘরে দেখেন শিশুটির লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, পুরিন্দা গ্রামের নান্নু মিয়ার বাড়িতে সামাদ নামের এক জন লোক ভাড়া থাকে। তার সাথে ৩/৪ জন লোক সব সময় আসা-যাওয়া করে থাকে। এরা বিভিন্ন ফ্যাক্টরীতে কাজ করে থাকেন। নিখোঁজের পর শিশুটির লাশ সামাদের ঘর থেকে উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই সালেহ আহমেদ জানান, লাশ ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জনতা ৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটকৃতরা হলো উপজেলার আশুয়াট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল (৩০), কচুয়া থানার রঘুনাথপুর গ্রামের আলী আশরাফের ছেলে সামাদ (৩৫) ও পলাশ থানার কবিরাজপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে শিমুল (৩২)।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষণের কোন আলামত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.