1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদী জেলা শাখা তরিকত ফেডারেশন এর সম্মেলনে সভাপতি ছবির মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান 

  • আপডেট সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৩২ জন দেখেছেন

 

সুমন পালঃ বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ ১২নভেম্বর শনিবার সকাল ১১টায় নরসিংদী পেশোয়ারী দরবার শরীফ প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার আহবায়ক হাজী মোহাম্মদ ছবির মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব আল্লামা ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলী হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক আলহাজ্ব মো: আলী হোসেন শিশির (সি.আই.পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার উপদেষ্টা ও এম.এম.কে গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার উপদেষ্টা ও নরসিংদী সদর উপজেলা মানবাধিকার কমিশনের এর সভাপতি আলহাজ্ব মো: জসিম উদ্দিন ভূইয়া সহ কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ । সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) নরসিংদী জেলা শাখার সভাপতি হিসেবে হাজী মোহাম্মদ ছবির মিয়া ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনিসুর রহমান ইসমাইল এর নাম ঘোষনা করে ৬১সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.