1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল

বিনামূল্যে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪১৬ জন দেখেছেন
সুমন পালঃ
“যদি হয় রক্তদাতা, জয় করব মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা’র মাস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে সামাজিক সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘ। ৭ই মার্চ সোমবার নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের নতুন বাজারে অসহায় ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কর্মাসের পরিচালক আল আমিন রহমান, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজ্বী রোমান। এসময় আরো উপস্থিত ছিলেন, হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি খায়রুল ফরাজী। জিনারদী উওরন ক্লাবের সভাপতি আজিমউদ্দিন, সাপোর্ট ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোবারক, তরুন আলো সংগঠনের আসিফ, আলোর দিশারীর সভাপতি সোহেল মাহমুদ ও হাসিবুর রহমান সৌরভ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আল আমিন রহমান বলেন, মানবিক কাজ কোনো পেশা নয় এটা হলো একটি নেশা, যাদের নেশা থাকবে এ কাজের প্রতি তারাই কেবল এ কাজে অংশগ্রহন করতে পারবে। হিলফুল ফুজুল সংগঠনের এ উদ্যেগকে সাধুবাদ জানাই আজকের এ কর্মসূচির মাধ্যমে আমার মা বোনদের কখনো রক্তের প্রয়োজন হলে তারা দ্রুত সময়ে ফ্রী পাবে বলে আশা করি। তিনি আরো বলেন, ‘ মানবতার টানে ভয় নেই রক্তদানে, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বন্ধন ‘ আর এ কাজে এগিয়ে এসেছে একঝাক স্বপ্নবাজ তরুন তাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং হিলফুল ফুজুল সংগঠনের সফলতা কামনা করি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.