1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. kuddusmadhabdi@gmail.com : Abdul Kuddus : Abdul Kuddus
  4. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  5. : notesfeed :
  6. admin@wordpress.com : root :
  7. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  8. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  9. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  10. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  11. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫৮ জন দেখেছেন

মকবুল হোসেন :

নরসিংদী সদর উপজেলার মাধবদীর থানার পাইকারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাইনুল ইসলাম ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে এ এস এম আব্দুল খালেক বলেন, “পরীক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। কেবল ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা ও দেশপ্রেমের সংমিশ্রণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, এ বছর উক্ত বিদ্যালয় থেকে মোট ১০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সবশেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাজী আবদুস শাকুর। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.