1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
  4. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত সমীর ভুঁইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪০১ জন দেখেছেন

 

মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি ও মাধবদী পৌরসভার সাবেক প্রশাসক সমীর ভুঁইয়ার স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সমীর ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাধবদী পৌরসভা ৭ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রয়াত সমীর ভূঁইয়ার স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও নরসিংদী সদর -১ আসনের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রয়াত সমীর ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের যে সকল নেতাকর্মী পরপারে পাড়ি জমিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় দেশের এই ক্রান্তিকালে দলীয় নেতাকর্মীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি জনগণের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানান।

সমীর ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আদহাম শাহাসশাহ ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডাঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, মাধবদী থানা যুবদলের আহ্বায়ক শাহান উল্লা শাহান, সদস্য সচিব শহীদুজ্জামান অপু, সাবেক আহ্বায়ক কাজী ওয়াসীম, সদস্য সচিব দেলোয়ার হোসেন, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সোলায়মান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব জোবায়ের নকীব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.