1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এমপিওভূক্তির দাবিতে নরসিংদীতে নন এমপিও শিক্ষকদের স্বারকলিপি প্রদান

  • আপডেট সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ জন দেখেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদীঃ
নন এমপিও শিক্ষকদেরকে এমপিও ভূক্তির আওতায় আনার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারক লিপি দিয়েছেন নরসিংদীর নন এমপিও শিক্ষকরা।
আজ বুধবার ১২টা ১ মিনিটে নরসিংদী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ফারজানা আলমের কাছে এই স্বারক লিপি প্রদান করা হয়।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি সালমা রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম উপস্থিত থেকে এই স্বারক লিপি প্রদান করেন।
নন এমপিও শিক্ষকরা জানান,
১। শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রকৃয়া সরকারী, এমপিও, নন-এমপিও, শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন- এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীগণ বেতন ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার।
২। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তারও বেশি। অনেক শিক্ষক – কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রগে শোকে মৃত্যু বরণ করেন।
৩। এমপিওভূক্তি একটি চলমান প্রকৃয়া, সরকার প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তকরবেন। দু:খের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভূক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরও অনেকনন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকেএমপিও ভূক্তি হতে বঞ্চিত করেছেন।
এবং প্রতি বছর বাজেটে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তকরনের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারনে এমপিওভূক্তকরণ বন্ধ রাখা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: নুর এ আলম, আজহারুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক টুটুল দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক দিনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম পলি, সামসা বেগম ও শামীম হোসেন রুমীসহ অন্যরা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.