1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৭ বছর এই জাতি ছিল গনতন্ত্রহীন ————–নরসিংদীতে প্রীতি সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান

  • আপডেট সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৯৬ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ গত ১৭ বছর এই জাতি গনতন্ত্রহীন ছিল। এই জাতি ছিল আইনের শাসনের বাইরে, এই জাতি ছিল বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে , বিশেষ করে এই স্বৈরাচারীনী হাসিনা সরকারের আমলে এই দেশের মানুষ দল, মত নির্বিশেষে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বললেই হয় তাকে গুম হতে হয়েছে, অথবা খুন হতে হয়েছে, অথবা ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে অথবা কারাগারে বন্দী হতে হয়েছে। আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যনারে খুবই অল্প সময়ের মধ্যে বহু মানুষের জীবন, হাজার হাজার মানুষের জীবন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটি যৌক্তিক পরিণতি লাভ করেছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ ১৫ বছর ৭ মাস ৫দিন ফেসিবাদের শাসনের পতন হয়েছে। এদেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। নরসিংদীতে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেকদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ।

আজ ৩০ আগস্ট সকাল ৯টায় নরসিংদী শিশু একাডেমি উক্ত প্রীতি সমাবেশটি অনুষ্ঠিত হয়। প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোঃ মোছলেহউদ্দীন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাতার শাখার সভাপতি হাফেজ আনোয়ার হোসেন , নারায়নগঞ্জ মহানগরীর আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মোঃ আমজাদ হোসেন, ইসলামী ছাত্র শিবিরের নরসিংদী শহর শাখার সভাপতি রুহুল আমিন, সাবেক জেলা সভাপতি আমিরুল ইসলাম আমির, মোঃ মাহফুজুর রহমান, শাহাদাত হোসেন, আকরাম খান বুলবুল, নরসিংদী শহর জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক জাহাঙ্গীর আলমপ্রমূখ।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.