1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

আমরা কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানিনা ———-নরসিংদীতে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৯৯ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ আমরা কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানিনা। বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। এখানে মুসলমানরা বসবাস করে, হিন্দু ধর্মের লোকেরা বসবাস করেন, বৌদ্ধ ধর্মের লোকেরা বসবাস করে, খ্রিষ্টান ধর্মের লোকেরা বসবাস করে। এই নিয়ে আমাদের বাংলাদেশ।
তিনি আরো বলেন মার চেয়ে মাসির দরদ বেশি। দরদ দেখিয়ে ওপার থেকে যদি আমাদের দেশে উস্কানি দেওয়া হয়, সকলকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আমাদের শান্তি নিয়ে কেউ খেলতে চায় তাহলে আমরাও ছেড়ে দিবনা। আমরা শান্তিতে আছি মেহেরবাণী করে আমাদের শান্তি নষ্ট করবেন না। হিন্দু সম্প্রদায়ের ভাইদের ধন্যবাদ জানাই তারা লাউডলি সত্য বলেছেন। আপনারা দেখেছেন হিন্দুদের নিয়ে অনেকই মিথ্যা প্রচারণা করতে চেয়েছিল। তিনি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলে পুলিশ ভাইয়েরা গত সাড়ে পনেরো বছরে ইনসাফ করেন নাই অথবা হয়তো ইনসাফ করতে পারেন নাই। তারা বলেছেন উপরের আদেশে বাধ্য হই। অ-ভাই আপনি কি জানেন উপরের উপরেও যে একজন আছে?
নরসিংদীতে বৈষম্য ছাত্র-জনতার আন্দোলনে নরসিংদীর শহীদ পরিবারে সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। আজ বেলা সাড়ে এগারোটায় নরসিংদীর প্রেসিডেন্সি কলেজ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নরসিংদীতে ১৯ জন শহীদের পরিবার উপস্থিত ছিলেন। প্রতিটি শহিদ পরিবারকে সংগঠনের পক্ষ থেকে ২ লক্ষ টাকা উপহার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম আলম খান মিলন, নারায়নগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার, নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার সভাপতি তাওহীদুল ইসলাম, শহর শাখার সভাপতি রুহুল আমিনপ্রমূখ।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.