1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ

  • আপডেট সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩৮৬ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোইসাইটির নরসিংদী ইউনিটের আয়োজনে তাপপ্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে। আজ ৬ জুলাই সকাল ১০টায় মাধবদী এসপি স্কুলের সামনে ও বাসস্টেন্ড এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নরসিংদী ইউনিটের সাধারন সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নরসিংদী ইউনিটের ডেলিগেট ও নির্বাহী সদস্য এবং মুক্তাদীন ডাইং প্রিন্টিং এন্ড ফিনিসিং মিলসের এমডি মোঃ জাকির হোসেন ভূইয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নরসিংদী ইউনিটের নির্বাহী সদস্য তোফায়েল হোসেন, মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, মাধবদী এসপি স্কুলের শিক্ষক সজল চন্দ্র সরকার, মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী, মাধবদী এসপি স্কুলের শিক্ষক ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মোঃ ইব্রাহিমসহ রেড ক্রিসেন্ট সোসাইটির বহু সেচ্ছাসেবী। বিতরণ অনুষ্ঠানে জনগণের সচেতনতার লক্ষে সকলের হাতে লিফলেটও বিতরণ করা হয়। লিফলেটটিতে বলা হয় তীব্র গরম শরীরের জন্য ক্ষতিকর এবং প্রচন্ড গরমে কি করবেন তেমনই কিছু নির্দেশনা দেওয়া আছে।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.