Casino Cash Card The signup bonus will be granted automatically in most cases. Mastercard Casinos Australia Click on Max bet without any hesitations and the highest wager in slot Keks will be set immediately. Cashman Casino Coins

সুমন পালঃ
নরসিংদী জেলার মাধবদী থানাধীন পৌর এলাকা থেকে র্যাব পরিচয় প্রদানকারী ২জন আটক। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, থানা এলাকার ছোট গদাইরচর মাধবদী পৌর সভার সামনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে স্থানে সন্দেহজনক যানবাহন তল্লাশীকালে ৪এপ্রিল বিকেল ৩টায় মোটর সাইকেল চালককে থামানোর সিগনাল দেন দায়িত্বে থাকা এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় মোটর সাইকেল আরোহী নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে পকেটে থাকা আইডি কার্ড প্রদর্শন করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল আরোহীর কথাবার্তায় অসজ্ঞতি দেখা দিলে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটর সাইকেল আরোহী স্বীকার করে প্রতারণার উদ্দেশ্যে ভূয়া আইডি কার্ড দেখিয়ে র্যাব পরিচয় দিয়ে আসছে। আটককৃত ২জন হলো নরসিংদী জেলার সদর থানার শেখেরচর এলাকার সুজন মিয়ার ছেলে মোঃ আল আমিন(২৯) ও লুৎফর রহমানের ছেলে রহমত উল্লাহ(২৩)। মাধবদী থানায় মামলা নং ০১।