1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

মাধবদীতে ইসলামী আন্দোলনের আয়োজনে আলোচনা সভা ও গণ ইফতার অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৯৮ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মার্চ শনিবার বিকাল ৩টায় মাধবদী এসপি স্কুল মাঠে প্রায় ৩ হাজার রোজাদারদের নিয়ে গণ ইফতার অনুষ্ঠিত হয়। গণ ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূইঁয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ও মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমাদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাও. আরিফ বিন মেহেরউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ রাকিবুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি ইউনুছ ভূঁইয়াসহ মাধবদী থানা এলাকার বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারন সম্পাদকসহ দলীয় নেতাকর্মী ও সাধারন রোজাদার। অনুষ্ঠানে বক্তারা ইফতার ইসলামে একটি ইবাদত ও বিভিন্ন স্থানে ইফতার মাহফিলে বাধাদানের প্রতিবাদ স্বরুপ এই গণ ইফতারের আয়োজন করেছেন বলে জানান।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.