1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদী আসন থেকে পঞ্চমবারের মতো বিজয়ী হলেন হুমায়ুন

  • আপডেট সময়: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৩০ জন দেখেছেন

সুমন পালঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি তার প্রতিদ্বন্ধী ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু এর থেকে ৭ হাজার ২৯৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। রবিবার রাত ১০টায় নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোহরদী উপজেলার ৯৬টি এবং বেলাব উপজেলার ৬২ সহ মোট ১৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বাতিল করা হয়। পরে রাতে রিটার্নিং কর্মকর্তা ১৫৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৭৭ হাজার ৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৭০ হাজার ৬৮৫ ভোট। জাতীয় পার্টির কামাল উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৫২ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর এমদাদুল হক ভূলন ছড়ি প্রতীকে পেয়েছেন ১৮৪ ভোট

নৌকা প্রতীকের সমর্থকরা জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নির্বাচনী এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যে অবদান রেখেছেন এবারের নির্বাচনে ভোটাররা তার প্রতিদান দিয়েছেন। নূরুল মজিদ হুমায়ূনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে পেরে এলাকার সর্বস্তরের সাধারণ ভোটাররা অনেক খুশি।

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় মনোহরদী-বেলাব বাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার রাজনীতি উন্নয়নের রাজনীতি, ঐক্যের রাজনীতি ও শান্তির রাজনীতি। এ বিজয় আপনাদের সম্মিলিত সকলের বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয়। আমার প্রতি আপনাদের যে আস্থা রেখে পুণরায় বিপুল ভোটে বিজয়ী করেছেন আমি অঙ্গীকারবদ্ধ আমাদের এলাকায় এই শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য। একটি সুন্দর, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য আমি নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.