1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

আমদিয়ায় পিস্তল নিয়ে নৌকার প্রচারণায় আ’লীগ নেতা” সংবাদ প্রকাশের পর জেলা রিটার্নিং অফিসার কর্তৃক কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৭ জন দেখেছেন

সুমন পালঃ
গত ২৭ ডিসেম্বর নরসিংদী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, আগ্নেযাস্ত্র লাইসেন্স (রিভলবার) বাতিল বিষয়ে কেন ব্যবস্থা নেয়া হবে না তার লিখিত জবাব চাওয়া হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৪ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়। উল্লেখ্য গত ২oডিসেম্বর সকাল ১১টার দিকে আমদিয়ার ইউনিয়নের কান্দাইল গ্রামে দলীয় কর্মী-সমর্থক ও নৌকা প্রার্থী কে সাথে নিয়ে নৌকার প্রচারণা চালান নাজিম উদ্দিন ভুইয়া রিপন। সেসময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল গোঁজা ছিল। পরে নাজিম উদ্দিনের কোমরে পিস্তল সম্বলিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পরলে সে ছবি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। এলাকার সাধারণ জনগণের মাঝে সৃষ্টি হয় আতংক। নাজিম উদ্দীন ভূইয়া রিপন কান্দাইল গ্রামের মৃত হাজী মিন্নত আলীর ছেলে। আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.