1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদীর মাধবদীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা।

  • আপডেট সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৭০৫ জন দেখেছেন

নরসিংদীর মাধবদীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদীতে নির্মল দেবনাথ (৪৫) নামে মিষ্টির দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নে বিরামপুরে এ ঘটে ঘটনা।
মঙ্গলবার রাতে তার স্ত্রী ও সন্তানেরা বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন। রাতের কোন এক সময় বেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে তার নিজ ঘরে ঢুকে তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান মিলন।
নিহত নির্মল দেবনাথ কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন গোথালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। বর্তমানে তিনি মাধবদীর নুরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুর এলাকায় নিজ বাড়িতে স্থানীয়ভাবে বসবাস করে আসছে।
নিহতের স্ত্রী জানায় গতকাল সন্ধ্যায় ভাইফোটা দেওয়ার উদ্দেশ্যে তিনি তার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পিতার বাড়িতে যায়। পরে আজ সকাল নয়টায় এসে বাড়িঘরের আসবাবপত্র এলোমেলো ও তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও পিবিআই নরসিংদী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.