1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মহিষাশুড়ায় শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৬ জন দেখেছেন

সুমন পালঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার বালুসাইর শাহী ঈদগাহ মাঠে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি) বক্তব্যে বর্তমান আওয়ামীলীগ সরকারের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরেন, এছাড়াও মহিষাশুড়া ইউনিয়নের মাটি থেকে নরসিংদী সদর-১ আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষনা করেন। তিনি আরো বলেন আমি যদি নরসিংদী সদর থেকে (এম.পি) নির্বাচিত হতে পারি তাহলে মাধবদী উপজেলা হিসেবে রুপ দেওয়ার চেষ্টা করবেন।
মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আশ্রাফুল হক ভূইয়া(রুমেল) এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিষাশুড়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ সমির হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিষাশুড়া ইউনিয়নের সমাজ সেবক মোঃ খালিদ হোসেন ভূইয়া। আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের নরসিংদী জেলা শাখার সভাপতি হাজী মোঃ ছবির মিয়া, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুবলীগ নেতা রাজিব হোসেন, মাধবদী পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল ভূইয়া, মাধবদী শহর শ্রমিকলীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। প্রীতি ফুটবল ম্যাচে সাদা দল বলাম কালো দল অংম গ্রহন করে। খেলায় কালো দল ৩-১ গোলে সাদা দলকে পরাজিত করে। এসময় প্রধান অতিথি সহ উপস্তিত অতিথিবৃন্দ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.