Casino Cash Card The signup bonus will be granted automatically in most cases. Mastercard Casinos Australia Click on Max bet without any hesitations and the highest wager in slot Keks will be set immediately. Cashman Casino Coins

মনিরুজ্জামান, নরসিংদীঃ
বন্ধুত্বের বন্ধন ছড়িয়ে যাক চারিদিকে এই শ্লোগানকে ধারন করে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পালিত হলো সারা বাংলা ২০০৩ এসএসসি ব্যাচের ২০ বছর পূর্তি ও মিলনমেলা ২০২৩।
শনিবার (২ সেপ্টেম্বর) ড্রিম হলিডে পার্কের মধুরিমা পিকনিক স্পটে এ উপলক্ষ্যে দিনব্যাপী আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, লটারি ড্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি ২০০৩ ব্যাচ মাধবদী থানা শাখার আয়োজনে সকাল থেকে মাধবদীর ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কের মধুরিমা পিকনিক স্পটে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগীয় শহর থেকে এসএসসি ২০০৩ ব্যাচের ৬ শতাধিক নারী-পুরুষ বন্ধুত্বের বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে।
এসময় লটারীর কুপন বিক্রি করে প্রাপ্ত ১৬ হাজার ১ শত ৬০ টাকা ব্যাচের অসুস্থ দুই বন্ধুর চিকিৎসার জন্য প্রদান করা হয়।
পরে আলোচনা, কবিতা আবৃত্তি ও লটারীর ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বন্ধুদের সম্মাননা স্মারক প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন।