1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিদিন দুশজন ব্যক্তি পাবেন নরসিংদী জেলা প্রশাসনের ইফতার

  • আপডেট সময়: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীতে ছিন্নমূল, অসহায় পথচারীদের মধ্যে প্রতিদিন দুশজন করে পাবেন ইফতার সামগ্রী। এরই অংশ হিসেবে রোববার বিকেলে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের পক্ষ থেকে শহরের জেলখানা মোড় এলাকায় দুশজন অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার।
ইফতার বিতরণকালে রিকসা চালক, ভিক্ষুক, গাড়ির হেলপার ও চালকসহ ফুটপাতের অসহায় মানুষ জনের ভীড় লক্ষ করা যায়। শুধু তাই নয়, অসহায় নারী, হিজড়া ও পথশিশুরাও লাইনে দাড়িয়ে ইফতার গ্রহন করে। ইফতার সামগ্রীর মধ্যে ছোলা, পানি, মিষ্টি, মুড়ি, বেগুনি ও খাজুর দিয়ে প্যাকেটজাত। এক প্যাকেটে একসাথে ইফতারির সকল উপকরণ পেয়ে খুশি আফিয়া নামে এক নারী। তিনি অনেকটা হাফ ছেড়ে বলেন, রোজা আসার পর একসাথে এতোগুলো জিনিস দিয়ে ইফতার করতে পারিনি। আজ মন ভরে খাইমু। তার সাথে রমজান মিয়া নামে এক শিশু জানায়, আমি সারাদিন রোজা রেখেছি। আমার মা আমাকে এত্তোগুলা ইফতার কোনদিন দিতে পারেনি। আজ ডিসি স্যারের দেয়া ইফতার দিয়া ভাই বইনদের নিয়ে একসাথে ইফতার করমু।
ইফতার বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার বলেন, এই রমজান মাসে অনেক অসহায় ও পথচারীরা ভালোমানের উপকরণ দিয়ে ইফতার করতে পারেনা। তাই নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নিজস্ব চিন্তা আর ভাবনায় প্রতিদিন দুশজন লোককে ইফতার সামগ্রী দেয়ার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই ইফতার সামগ্রী বিতরনের কার্যক্রম শুরু করা হলো। আশা করছি ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে। আর বিশেস করে ইফতার প্রতিদিন জেলা প্রশাসনের নিজস্ব গাড়ি করে শহরের বিভিন্ন মোড়ে, হাটবাজারে গিয়ে সুশৃঙ্খলভাবে বিতরণ করা হবে।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম ও সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার। জেলা প্রশাসনের পক্ষ প্রতিদিন দুশজন অহসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করবে বলে জানালেন কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.