1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে নিজের টিউশনির টাকায় পড়ালেখা করে জিপিএ ৫ পেলেন হাফেজ নজরুল ইসলাম

  • আপডেট সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩৪৮ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পৌলানপুর ইসলামিয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন হাফেজ মোঃ নজরুল ইসলাম। অর্থনৈতিক অসচ্ছলতার জন্য পরিবার থেকে লেখাপড়ার খরচ দিতে না পারায় নিজেই টিউশনি করে পড়ালেখার খরচ যোগাতেন। অর্থনৈতিক অসচ্ছলতাকে পরাজিত করে নিজের কষ্টে উপার্জিত টিউশনির টাকা দিয়েই দেখছেন উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন। তার ফলাফলে উচ্ছসিত তার শিক্ষক, সহপাঠী ও এলাকার লোকজন। সকলেই অভিনন্দর জানাচ্ছেন তাকে। ছেলের ভালো ফলাফলে খুব খুশি হাফেজ মোঃ নজরুল ইসলামের পিতা-মাতা। নজরুল মাধবদী দিঘীরপাড় গ্রামের আব্দুল কাদিরের সন্তান। পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকায় ও উপার্জন অক্ষম পিতা-মাতার সংসার চলতেই যেখানে সমস্যা সেখানে সন্তানের লেখাপড়া যোগানের মতো সামর্থ নেই অসহায় পিতার। নজরুল ইসলামের ভালো ফলাফলে নিজের শিক্ষকরা জানিয়েছেন শুভকামনা। ফলাফল সম্পর্কে হাফেজ মোঃ নজরুল ইসলাম বলেন- আমার ভালো ফলাফলের পিছনে আমার শিক্ষক ও পিতা-মাতার অবদান সবচেয়ে বেশি। আমি আমার পড়ালেখাটা চালিয়ে যেতে চাই। এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ “২০২২” উপলক্ষে নরসিংদী জেলা ও সদর উপজেলার “ক” বিভাগে কেরাত প্রতিযোগীতায় শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন হাফেজ মোঃ নজরুল ইসলাম।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.