1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে যাত্রিবাহী বাস এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২। আহত ৪

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৮৫ জন দেখেছেন

 

সুমন পাল:
মাধবদীতে যাত্রীবাহী বাস এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় নারী ও শিশুসহ গুরুতর আহত হয় আরও ৪ জন। বৃহস্পতিবার সকালে নরসিংদী টু ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
নিহত ব্যক্তিরা হলো পাঁচদোনা কামারচর এলাকার একাব্বর আলীর ছেলে মজিবুর(৪৫) এবং টাঙ্গাইল জেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলে আমির হামজা (৩৫)। অন্যদিকে, আহতরা হলো, গাজীপুরের টঙ্গী এলাকার ঝর্ণা, তনুশ্রী, তাপসী এবং টাঙ্গাইলের কাজলা দাস। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী বলে ভাষ্য স্থানীয়দের।
মাধবদী থানার সাব-ইন্সপেক্টর সাহাদাত জানায়, সকালে মাধবদীর পাঁচদোনা মোড় থেকে একটি সিএনজি ঘোড়াশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সিএনজিটি পাচঁদোনা টু ঘোড়াশাল আঞ্চলিক সড়ক ধরে ভাটপাড়ার চাকশাল এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা সিলেটগামী এনা পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং নারীসহ গুরুতর আহত হয় আরও ৪ জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঁচজনকেই ঢামেকে পাঠায়। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।

# #

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.