1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীর কান্দাইলে ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান 

  • আপডেট সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৬২ জন দেখেছেন

ভ্রাম্যমাণ প্রতিনিধি : আয়োজক কনের পিতা তার নিজ পরিবার, নিকটাত্মীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি সমাজ ও আশপাশের গরীব অসহায় লোকদেরও এ বিয়েতে দাওয়াত করেছেন। শুধু তা-ই নয়, দাওয়াতকালে প্রত্যেক ব্যক্তিকে কোনো প্রকার উপহার উপঢৌকন ছাড়া শূন্য হাতে দাওয়াতে উপস্থিত হতে অনুরোধ করেছেন এবং খাওয়া দাওয়া করে শুধুমাত্র নিজ কন্যার নতুন জীবন যাতে সূখী সমৃদ্ধ হয় সেই দোয়া প্রত্যাশা করেছেন।

এমনই একটি ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান হয়ে গেলো মাধবদীর কান্দাইল গ্রামে। গ্রামের কৃতি সন্তান ভূমি কর্মকর্তা মোঃ আলী হোসেন ভূইয়া তার জৈষ্ঠ কন্যা মোসাঃ আতিয়া হোসেন রুপার বিয়েতে শনিবার(১৫ অক্টোবর) কান্দাইল বাসস্ট্যান্ড এর পাশে অবস্থিত তার নিজ বাড়িতে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে সকলের প্রশংসা কুড়িয়েছেন।

এর আগে বিয়ের রীতি ও সামাজিকতা হিসেবে ঘরোয়াভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করলেও ইসলামিক বিধান মানতে গিয়ে এতে ছিলনা কোনো বাহিরের লোক, এবং কোনো প্রকার বাজি ফাঁটানো, নাচগাণ বা বাদ্যযন্ত্রের সমাহার।

বাড়ির নিকটতম রাস্তা হতে পুরো বাড়ি জুড়ে আলোকসজ্জা করা হলেও নাচগান বা হৈ হুল্লোড় না থাকা এবং দাওয়াতি অতিথিদের কাছ হতে কোনো প্রকার উপহার উপঢৌকন না নেয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি গরীব অসহায়কে দাওয়াত করে কনের এ ভূমি কর্মকর্তা পিতা যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজের সকল মহলে প্রশংসা কুড়িয়েছেন।

এ বিষয়ে আয়োজক কনের পিতা বলেন, আমি ইসলামীক রীতি মেনে আমার মেয়েকে বিয়ে দিতে চেষ্টা করেছি। আমার একটি মাত্র ছেলে তাকে কোরআনে হাফেজ বানিয়েছি, এখন সে মাদ্রাসায় পড়াশোনা করছে। এবং আমার মেয়েকেও মাদ্রাসায় পড়িয়েছি। শুধু তাই নয়, আমার মেয়ের বরও মাদ্রাসায় পড়াশোনা করা একজন মাওলানা। আমি জানি ইসলামে বিয়েতে আগত অতিথিদের কাছ হতে উপহার নেয়া নিষেধ তাই উপহার নেইনি।আর সমাজের গরিব অসহায় লোকেরা বিয়েতে উপহার দিতে পারবেনা এমন ধারনা হতে অনেক গরিব লোক অনেক বিয়েতে দাওয়াত পায়না। সেই চিন্তা করেই আমার মেয়ের বিয়েতে গরিব অসহায়কে দাওয়াত করেছি। আমি উপহার নয়, আমার মেয়ের নতুন জীবনের জন্য সকলের দোয়া চাই।

বিয়েতে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, মোঃ আলী হোসেন ভূইয়া বর্তমানে নরসিংদী জেলা কোর্টে ভূমি অফিসার হিসেবে কর্মরত আছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.