1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের ওপর হামলা; বিএমএসএফের প্রতিবাদ

  • আপডেট সময়: রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪৫৮ জন দেখেছেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি, সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর ছাত্রদল-যুবদলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের দ্বারা হামলা ও লাঞ্ছিতের ঘটনায় চরম ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএমএসএফ। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রবেশের সময় কতিপয় নেতাকর্মী তার ওপর হামলা করে। ঘটনাটি সাংবাদিক সমাজের জন্য চরম উদ্বেগের দাবি করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির আশা করেন। গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধে বিএমএসএফ সবসময ঐক্যবদ্ধ। সাংবাদিকরা আজ যেন রাজনীতি ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে তাচ্ছিল্যের পাত্র হয়ে উঠেছেন। সাংবাদিক নেতা ওমর ফারুক যে শুধু একজন সাংবাদিকই নন; তিনি একজন মহীরুহ নেতা, সাংবাদিকদেরর একটি বটবৃক্ষ। কোন শক্তির বলে তাঁর ওপর আঙ্গুল তোলার সাহস পেলো আমাদের বোধগম্য নয়। অপরাধী যেই হোক অবিলম্বে আইন শৃঙ্খলা বাহীনি তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানাই।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.