1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪০৯ জন দেখেছেন

 

সুমন পাল, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি ঃ আজ ২৪মার্চ বৃহস্পতিবার পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জিএম তালেব হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম। পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জি: শওকত আলী, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব প্রমুখ। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীরীগের সদস্য মো: সিরাজ মিয়া, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন গান্ধী, মাধবদী শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনুজির আহমেদ, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ সানাউল্লাহ মোল্লা প্রমুখ। অনুষ্ঠানের ২য় অধিবেশনে মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সর্বসম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহ এর নাম ঘোষনা করা হয়।

##
সুমন পাল

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.