1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সদর উপজেলা চেয়ারম্যানের সাথে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের  সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪০২ জন দেখেছেন
মনিরুজ্জামান নরসিংদীঃ নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি  কামরুল হাসান সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।
করোনা মহামারী ও সংগঠনের সভাপতি কামরুল হাসান সোহেল’র অসুস্থতা জনিত কারণে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দীর্ঘদিন পর এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।
এসময় সংগঠনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা চেয়ারম্যানের সাথে কুশল বিনিময়সহ সাংগঠনিক বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।
এসময় মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম,পাইকারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন রাজু, সহ-সভাপতি আশিকুর রহমান, টুটুল শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শফিউদ্দিন খন্দকার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রাসেল, জেনারেল সদস্য তৌহিদুল ইসলাম খন্দকার ও রাসেল সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.