1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পলাশে নির্বাচনী উঠান বৈঠকে জনস্রোত

  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৯ জন দেখেছেন

 

নাসিম আজাদ,পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃআগামী ২৬ ডিসেম্বর নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউপি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রফেসর কামরুল ইসলাম গাজীর নৌকা প্রতিকের পক্ষে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক জনস্রোতে পরিণত হয়েছে। শনিবার বিকালে জিনারদী ইউনিয়নের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকটি জনস্রোতে পরিণত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন জিনারদী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুলতান উদ্দিন, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,সোহেল ভূইয়া, মোঃ মনির হোসেন মোল্লা,জাকির হোসেন চৌধুরী ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। তাই আসন্ন জিনারদী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী প্রফেসর কামরুল ইসলাম গাজীর পক্ষে সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় সু-নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

#
নাসিম আজাদ
১৮.১২.২০২১
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.