1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

মাধবদীতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪৩৮ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য মাধবদী পৌর এলাকায় অবকাঠামো সমূহ উন্নয়ন প্রকল্প এবং মাধবদী পৌর এলাকায় কার্বন নির্গমন হ্রাস ও পরিবেশ উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বেলা ১১ টায় মাধবদী পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম। মাধবদী পৌরসভার সচিব মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাধবদী পৌরসভার কাউন্সিলর পরিমল ঘোষ, মোঃ জাকির হোসেন, মোঃ শেখ ফরিদ, মোঃ মনিরুজ্জামান মনির শাহ। এসময় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মতামত পেশ করেন মাধবদী এসপি ইনস্টিটিউশনের শিক্ষক মোঃ আব্দুল হেকিম মোল্লা, সাংবাদিক মোঃ ফজলুল হক মিলন, আওয়ামী লীগ নেতা মোঃ হাফিজুর রহমান হাফেজ প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর গৌতম ঘোষ, মোঃ বাবুল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হায়দার আলী, মোঃ নওশের আলী, মোঃ রাজিব সহ স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.