1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে ফ্রি মেডিটেশন সেশন এবং মাইন্ড মাস্টারিং প্রশিক্ষণ

  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৩৫ জন দেখেছেন

 

সুমন পালঃ
নিজেকে জানুন, নিজের ভেতরের শান্তি খুঁজে নিন Dr. Zohir Cosmic Meditation-এর সাথে, নতুন করে শুরু হোক আপনার অন্তর্জগতের যাত্রা।
স্টার্ট আপ নরসিংদী লি: ও ফ্লাই ফারাজ এভিয়েশন এর আয়োজনে পাঁচদোনা স্যার কে.জি গুপ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে ১০ অক্টোবর শুক্রবার বিকেলে প্রথমবার ফ্রি মেডিটেশন সেশন এবং মাইন্ড মাস্টারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাঁচদোনা বাজার বণিক সমিতির সেক্রেটারি ও স্যার কে.জি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জায়েদুর রহমান মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. শহীদ মঞ্জু।
স্যার কে.জি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের অর্থ সম্পাদক সুমন কায়সার এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক সম্পাদক, ব্যবসায়ী নেতা জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম। মেডিটেশন টেইনার হিসেবে উপস্থিত ছিলেন মেডিটেশন গবেষক ড. জহির বিশ্বাস।
ফ্লাই ফারাজ এভিয়েশন প্রোপ্রাইটর ও স্টার্ট আপ নরসিংদী কো-ফাউন্ডার সাউদ ইসলাম মামুন এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাজি টেক্সটাইল এর পরিচালক ও সমাজ সেবক আলমগির ফরাজী বাবুল, সমাজ সেবক হুমায়ুন কবির, ক্রিড়াবিদ ও সমাজ সেবক মঈনুল হাসান রতন, স্টার্ট আপ নরসিংদী কো-ফাউন্ডার জয়নাল আবেদীন, হাসান ফিশারিজ এন্ড এগ্রো প্রোপ্রাইটর শরিফ হাসান সহ প্রশিক্ষণার্থী বৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.