1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

মাধবদীতে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৫০ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু রানী চক্রবর্ত্তীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর বিকাল ৪টায় নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রুমী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, রিপন চন্দ্র সরকার, মুহাম্মদ মিলন মিয়া, মোহাম্মদ হাফিজুর রহমান, অনিতা পাল, আরিফুল ইসলাম, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান সায়েম, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারুল বেগম, সহকারি শিক্ষক আছিয়া বেগম, মোক্তার হোসেন, নাছরিন আহমেদ, ইমরান হোসেন, জ্যোৎনা আক্তার, আব্দুল্লাহ আল মাছুম ভূঞা, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়াপ্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু রানী চক্রবর্ত্তীর বিভিন্ন কর্মকান্ডে প্রশংসা করে বক্তব্য রাখেন এবং তার দীর্ঘায়ূ কামনা করেন। উল্লেখ্য যে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু রানী চক্রবর্ত্তী মাত্র ৫০০ টাকা বেতনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি শুরু করেন। দীর্ঘ ৩৭ বছর চাকরী শেষে এখন অবসর গ্রহণ করেন।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.