1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদী-৩ এমপি প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন হারুনুর রশীদ খান

  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৬২ জন দেখেছেন

মাহাবুবুর রহমান ঃ ইউপি নির্বাচনকে ঘিরে শিবপুরে আওয়ামীলীগের জনসভায় নরসিংদী-৩ এমপি প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন শিবপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নরসিংদীর শিবপুরে আওয়ামীলীগের উদ্যোগে ইটাখোলা গোল চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। । সোমবার বিকালে বীর মুক্তিযোদ্ধা মহসিন নাজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান,প্রধান বক্তা ছিলেন সামসুল আলম রাখিল,সাধারন সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে এমপি প্রার্থী হবেন। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। হত্যার রাজনীতি করি না। যারা হত্যার রাজনীতি করে তাদের আওয়ামীলীগের সাথে কোন সম্পৃক্ততা নেই। তারা কখনো বর্তমান এমপি আবার কখনো সাবেক এমপির উপর নির্ভর করে সুযোগ গ্রহণ করে থাকে। আপনারা তাদেরকে পরিহার করুণ। শিবপুরে যত উন্নয়ন হচ্ছে তা হলো শেখ হাসিনা সরকারের উন্নয়ন, কারো ব্যক্তিগত উন্নয়ন নয়, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীগণ বক্তব্য রাখেন এবং চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের ঘোষণা করেন। এসময় প্রতি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী হলেও তাদের মধ্যে যে কেউ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবেন তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
মাহাবুবুর রহমান
নরসিংদী
২২-১১-২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.