1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

আমদিয়া ইউনিয়নে নির্বাচনী এলাকায় নৌকা প্রতিকের প্রার্থীকে অর্থদন্ড প্রদান

  • আপডেট সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৩৪ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর। সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যার মধ্যে একটি হলো নির্বাচনী আচরণ বিধি। প্রত্যেকটি প্রার্থীকে অবশ্যই নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে। নির্বাচনী আচরণ বিধি সঠিক ভাবে পালন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য আজ ২১ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট আমিনুল ইসলাম এর নেতৃত্বে আমদিয়া ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নির্বাচনী আচরণ বিধিমালা লংঘনের দায়ে আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে রহিজ (মিঠু) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে আমদিয়া ইউনিয়নের আরেক মেম্বার পদপ্রার্থী (মোরগ প্রতীক) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে অন্যান্য প্রার্থীদের সতর্ক করা হয়। নরসিংদী জেলা প্রশাসন ইউনিয়ন নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। এসময় পুলিশ সদস্য ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করেন।

##
সুমন পাল
মাধবদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.