1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

১০টাকা কেজি চাল বিতরণ এর শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান আবুল হাশেম

  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫১ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী ঃ ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ‘। এই প্রতিপাদ্যে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণের ডিলার রিপন ভূইয়ার বালাপুর ও পাইকারচর বাজারের ডিলার সুমন মিয়ার শুভ উদ্বোধন করেন পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হাশেম।

রবিবার সকাল ১০টায় তিনি বালাপুর শুভ উদ্বোধনের পর পাইকারচর বাজারে যান।

জন প্রতি ১০টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ কালে চেয়ারম্যান আবুল হাশেম বলেন – মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার সরকার গরীববান্ধব সরকার। স্বাধীনতার পর বঙ্গবন্ধু চেয়েছিলেন সবার মুখে হাসি ফোটাতে বিশেষ করে গরীব- অসহায় মানুষদের জন্য তিনি কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী গরীব মানুষদের কষ্ট দূর করতে ১০টাকায় জন প্রতি ৩০ কেজি করে ভালো মানের চাল দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আমাদের এম পি (লেঃ কর্নেল (অব:) মোঃ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক)এর নির্দেশনা মোতাবেক পাইকারচর ইউনিয়নের সকল প্রকার উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সবার জন্য দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন ভূমি অফিস এর উপ সহকারী কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন ভূইয়া, ইউপি সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.