1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. kuddusmadhabdi@gmail.com : Abdul Kuddus : Abdul Kuddus
  4. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  5. : notesfeed :
  6. admin@wordpress.com : root :
  7. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  8. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  9. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  10. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  11. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

নরসিংদীতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র শান্তি পদযাত্রা ও আলোচনা সভা

  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ জন দেখেছেন

 

 

মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি:

 

“সন্ত্রাস নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি। এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি।” – এই শ্লোগান নিয়ে

আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৫

উপলক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নরসিংদী সদর শাখার আয়োজনে রোববার (২১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন, শান্তি পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।

সদর পিএফজি’র পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর জেলা সুজন সম্পাদক হলধর দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল্লাহ খন্দকার, পিস অ্যাম্বাসেডর এডভোকেট রাজিয়া সুলতানা জুপি, নরসিংদী জেলা রিপোর্টার’স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক পিএফজি সদস্য মনিরুজ্জামান মনির, পিএফজি সদস্য মনজিল এ মিল্লাত, সদস্য মোস্তাক ভুইয়া, ওবায়দুল কবীর, মো: দেলোয়ার হোসেন ভূইয়া, সতীশ চন্দ্র বিশ্বাস, কাজী নজরুল ইসলাম, সুজন সুশাসনের জন্য নাগরিক মাধবদীর সম্পাদক মো: আল আমিন, সানজিদা আক্তার রুমা, সদর সুজনের সম্পাদক সবুজ মিয়া প্রমুখ।

আলোচনা শেষে “ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগান নিয়ে শান্তি পদযাত্রার র‌্যালী জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.