1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদীতে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৫৩ জন দেখেছেন

 

মনিরুজ্জামান, নরসিংদীঃ ” সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি — এই স্লোগানকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নরসিংদীর রাধুনী রেস্টুরেন্টের তৃতীয় তলায়
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ নরসিংদী সদর উপজেলার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় পিস এম্বাসেডর মোজাম্মেল হক’র সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর বাবু হলধর দাস’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিএফজির এরিয়া কো অর্ডিনেটর রাসেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য।
সভায় সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ সহ সামাজিক ও রাষ্ট্রীয় সহিংসতা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাগরিক সংলাপ আয়োজনের পাশাপাশি ৫ ই আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে কিছু সংখ্যক সদস্য দীর্ঘদিন ধরে সংগঠনের কোন কার্যক্রমে অংশগ্রহণ না করায় তাদের অব্যহতি দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় পিএফজি নরসিংদী সদর এর পিস এম্বাসেডর মকবুল হোসেন, মোস্তাক ভুইয়া ও দেলোয়ার হোসেন সহ পিএফজি ও ইয়থ পিএফজি গ্রুপের পিস এম্বাসেডর ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে পিএফজির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.