1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে শহিদদের স্বরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪২ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় মাধবদীর একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী শহর, থানা ও নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ সুমনের পরিবারের খোঁজখবর নেন এনং পরিবারের হাতে দুই লক্ষ টাকা নগদ অর্থ তোলে দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক। মাধবদী থানা শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন, মাধবদী থানা শাখার আমীর আব্দুল জাব্বার। এসময় আরো উপস্থিত ছিলেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার সেক্রেটারী আব্দুল আজিজ, মাধবদী শহর শাখার সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেন, জামায়াত নেতা ইব্রাহিম মোল্লা, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নরসিংদী জেলা সেক্রেটারি জাফরুল্লাহ খান, জামায়াত নেতা ডা: আলতাফ হোসেন, আওলাদ হোসেন ফকির, শিবির নেতা মোঃ সোহাগ, রাফসান, রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.