1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৫, আহত ৩০

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২০৮ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০জন।
২২ আগস্ট বৃহস্পতিবার  সকাল সাড়ে দশটার দিকে  উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সায়দাবাদ গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৬৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল বেপারীর ছেলে বাদল মিয়া (৪৫), বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি। নিহতরা সকলে বালুচর সাহেব বাড়ির লোক বলে জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় দুপুর পর্যন্ত ৪জন নিহতের মরদেহ হাসপাতালে পরে থাকতে দেখা গেছে।  আনিসকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরএমও রঞ্জন কুমার বর্মণ বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইজন আনিস ও বাদলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের স্বজনরা।
এদিকে স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিস। পরে গতকাল ২১ আগস্ট বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে টেঁটা ও গুলি বিদ্ধে আহত হয় অন্তত ১০ জন। পরে আজ ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ফের দু’পক্ষের সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে একজন স্কুলছাত্রও রয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অনেক আহত হয়েছে। যতটুকু জানতে পেরেছি  তিনজন নিহত হয়েছে। বাকিগুলি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.