1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

রূপালী ব্যাংক মাধবদী শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪২৭ জন দেখেছেন

ফজলুল হক মিলন :
সরকারের ধারাবাহিক ভিশন বাস্তবায়নে সকলকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে গতকাল ৩০ মে সকাল ১১ টায় মাধবদীস্থ ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় ও নওপাড়া আদর্শ বালিকা বিদ্যালয় এ রূপালী ব্যাংক পিএলসি বাবুরহাট শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাবুরহাট শাখার ব্যবস্থাপক মোঃ বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালি ব্যাংক পিএলসির ঢাকা উত্তরের বিভাগীয় কার্য্যালয়ের মহা ব্যবস্থাপক জনাব মোঃ নোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির নারায়নগঞ্জের জোনের উপ- মহা ব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, নুরালাপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খাদেমুল ইসলাম ফয়সাল, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাধান শিক্ষক সায়েম ভূইয়া।
এসময় এলাকার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বাবুর হাট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জোনাল অফিসের এসপিও মোঃ আশরাফুল আলম।
উল্লেখ্য স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন চলমান অবস্থায় ছাত্র ছাত্রীদের সঞ্চয়ী মনোভাবকে উৎসাহিত করার জন্য বিনাখরচে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক ছাত্র ছাত্রী রূপালী ব্যাংক বাবুরহাট শাখায় তাদের হিসাব খোলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.