1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে নরসিংদীর চরাঞ্চলে গনসংযোগ করেছেন আলী হোসেন শিশির

  • আপডেট সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ জন দেখেছেন

সুমন পালঃ “শেখ হাসিনা সরকার, বার বার দরকার ”
এ স্লোগানে নরসিংদী সদর-১ আসন থেকে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) বর্তমান আওয়ামীলীগ সরকারের মেগা প্রকল্প সহ নানামুখী উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরার জন্য আজ ১৪ অক্টোবর শনিবার নরসিংদী সদর -১ আসনের চরাঞ্চল খ্যাত করিমপুর ও নজরপুর ইউনিয়নে লিফলেট ও গনসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)। মাধবদী থেকে শুরু হয়ে শেখেরচর, পাঁচদোনা, শাহেপ্রতাব, নরসিংদী নতুন বাসস্ট্যান্ড, নরসিংদী পৌরসভা মোড় হয়ে সাটিরপাড়ার ভিতর দিয়ে নাগরিয়াকান্দা শেখ হাসিনা সেতু হয়ে নজরপুর ও করিমপুর ইউনিয়নে প্রায় হাজারো নেতা কর্মী নিয়ে এ গণসংযোগ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামালীগের
যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা নুরে আলম, নুরালাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, নরসিংদী জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব মিয়া, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সহ সভাপতি সেলিম মিয়া, মাধবদী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব, মাধবদী পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.