1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীর আমদিয়াতে একইদিনে দুইস্থানে ১৫ই আগষ্ট পালিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৮৯ জন দেখেছেন

এম. শরীফ হোসেন : ২৪শে আগষ্ট বৃহস্পতিবার মাধবদীর আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দুটি গ্রুপের আয়োজনে একই দিনে পৃথক দুটি স্থানে আলাদা কর্মসূচির মাধ্যমে ১৫ই আগস্ট ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
আলাদাভাবে আয়োজিত কর্মসূচি দুটির একটি ছিলো দুপুর ১২টা ৩০মিনিটে বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, যার নেতৃত্বে ও অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন ভূইয়া রিপন এবং অপরটি ছিলো বেলা ২টা ৩০ মিনিটে আমদিয়া ইউনিয়ন পরিষদের মাঠে যার নেতৃত্বে ও সভাপতিত্বে ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু।
এদিকে, দিবসটি পালন উপলক্ষে আয়োজিত দুটি অনুষ্ঠানের আয়োজক ভিন্নজন হলেও প্রধাণ অতিথিসহ আমন্ত্রিত সকল অতিথি ছিলেন একই ব্যক্তিগণ।

এসময় প্রধাণ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন নরসিংদী -২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
প্রধাণ অতিথি তার বক্তব্য মুক্তিযুদ্ধে ও দেশ স্বাধীনতায় জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
উভয় অনুষ্ঠানে আলোচনা পর্বের পর দোয়া ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, মাধবদী থানা আওয়ামী লীগের সদস্য আরমান মিয়া, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , আওয়ামী লীগ নেতা আব্দুল হাই মাস্টার সহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.