1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

জেলা ছাত্রদল নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২২৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নরসিংদী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের বড় ভাই ইউপি সদস্য আলতাফ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্রদল করতে গিয়ে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের লোকজনের হাতে গত ২৫ মে বিকেলে গুলিতে নিহত হয় সাদেকুর রহমান ও আশরাফুল। নিহতের ঘটনায় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কোন শোক বিবৃতি না দিয়ে বিপরীত বিবৃতি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। এসময় নরসিংদীতে দু-ছাত্রদল নেতা হত্যার ঘটনায় জড়িত থাকায় খায়রুল কবীর খোকনকে দল থেকে বহিস্কতারেরও দাবী জানানো হয়।
গত ২৫ মে (বৃহস্পতিবার) বিকেলে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেলে মারা যায় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আলাউদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৩২) ও সাটিরপাড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলামের ছেলে ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (২০)।
এই ঘটনায় নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির কেন্দ্রিয় স্বিনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। শুক্রবার দিবাগত রাতে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী সদর থানায় এই মামলা দায়ের করেন।
জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎসহ মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.