1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পলাশে ৫বিএনপি নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
সরকারের বিরোদ্ধে গোপন বৈঠক করার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকাল সারে ১১ টার দিকে ঘোড়াশাল পৌরসভার বাগদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো: ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আলম মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুজ্জামান, ঘোড়াশাল পৌরসভা কৃষকদলের সভাপতি লোকমান হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা।
গ্রেফতারকৃত নেতাকর্মীদের স্বজনরা জানায়, আজ সকালে পাঁচদোনা-টংগি সড়কের বাগদী এলাকায় একটি ট্রাক অপর একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে রাস্তার পাশে আলাউদ্দিন নামে এক দোকানে ঢুকে পরে। এতে দোকানের মারাত্মক ক্ষতি হয়। ঘটনার বিষয়টি পলাশের সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নির্দেশে কয়েকজন নেতাকর্মী দোকানের ক্ষয়ক্ষতি দেখতে সরেজমিনে বাগদি যান। এসময় ঘোড়াশাল ফাঁিড় পুলিশের ইনচার্জ মো: ইলিয়াছ তাদের গ্রেফতার করে পলাশ থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
এবিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ জানান, আজ রোববার সকালে বাগদি এলাকায় কতিপয় নেতাকর্মীরা সরকারের বিরোদ্ধে ষড়যন্ত্র করতে একত্রিত হয়েছে মর্মে গোপনে সংবাদ পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পলাশ থানার ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলায় পলাতক ছিলেন, এছাড়া অন্যদের নামে মামলা থাকলেও তারা জামিনে রয়েছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.