1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  4. admin@wordpress.com : root :
  5. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  6. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  7. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  8. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  9. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সিআরবির শপথ অনুষ্ঠান, আইডি কার্ড বিতরণ, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত

মাধবদীর আমদিয়াতে শেয়ালের হানা আহত ৭

  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪০১ জন দেখেছেন

 

এম. শরীফ হোসেন: মাধবদীর আমদিয়া ইউনিয়নে পাগলা শেয়ালের হানায় কমপক্ষে ৭জন আহত হবার খবর পাওয়া গেছে। রোববার ৫ই জুন রাত ১০টা হতে ১১টার আলাদা আলাদা সময়ের মধ্যে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বনাইদ গ্রামের রতন মিয়া (৬৩) ও জয়নাল মিয়া, ছেরেন্দা গ্রামের আসমত আলী (৩৫), রবিউল (২২), আখালিয়া গ্রামের মজিবুর রহমান, সিরাজ মিয়ার মেয়ে ও নাতি।

ছেরেন্দা গ্রামের বাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, ঘটনার সময় একদল পাগলা শেয়াল ইউনিয়নের ছেরেন্দা, বনাইদ, আখালিয়া গ্রামের লোকালয়ে প্রবেশ করে। এসময় রাস্তা বা বাড়ির আঙ্গিনায় যাকেই পেয়েছে তাকেই কামড়ে আহত করে পালিয়েছে। শেয়ালের দল গ্রামে গ্রামে ঘুরে ফিরে ছেরেন্দা, বনাইদ ও আখালিয়া গ্রামের কমপক্ষে ৭জনকে কামড়িয়ে আহত করে। এছাড়াও এই দলটি মাস তিনেক আগেও হানা দিয়ে এলাকায় প্রায় ১০জনকে আহত করেছিল। বর্তমানে শেয়ালের এমন পরপর ২টি হামলায় পুরো এলাকাজুড়ে এক আতংক বিরাজ করছে।

প্রত্যেক্ষদর্শী ও ঘটনার শিকার হতে বেঁচে যাওয়া ছেরেন্দা গ্রামের অহিদ আলী (৬৫) ও রকি মিয়া (২০) জানান, তারা রাস্তায় ছিলেন এমন সময় তাদের দিকে শেয়ালের দল আক্রমনাত্বকভাবে দৌঁড়ে আসতে দেখে কোনমতে তারা পালিয়ে বাঁচেন।

সংবাদ লেখার সময় পর্যন্ত ৭জন শেয়ালের কামড়ে আহত হয়েছে যার মধ্যে ১জন মহিলা ও ১জন বৃদ্ধ রয়েছে। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে এদের একজন রতন মিয়ার অবস্থা শংকটাপন্ন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.