1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এ সরকার সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে ……………. খায়রুল কবির খোকন

  • আপডেট সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪১৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
দেশে কোন নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এ সরকার সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে । ২৭ এপ্রিল বিকেল ৩টায় সদর থানা বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা এম এ হান্নানের ১২ তম স্মরন সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র যুগ্ম মহা সচিব, নরসিংদীর জেলা বিএনপি‘র সভাপতি খায়রুল কবির খোকন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । শেখেরচর ধুমকেতু সংঘের মাঠে সদর থানা যুবদলের আহবায়ক রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সদস্য বিজি রশিদ নওশের, শেখেরচর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন সিআইপি, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা কৃষক দলের সভাপতি আপেল মাহমুদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম, নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা যুবদলের সহ সভাপতি সোহরাব হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.