1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদীতে ঈদের নামাজ আদায় করতে গিয়ে এক মুসল্লির মৃত্যু, আহত ১০।

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৪৩৬ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর গণেরগাঁও ঈদের নামাজ আদায় করতে গিয়ে ঝড়ের আঘাতে জালাল মিয়া(৬০) নামের এক মুসল্লির মৃত্যু ঘটেছে। ঈদের দিন মঙ্গলবার (৩মে) সকালে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের গণেরগাঁও শাহী ঈদগা মাঠে এ ঘটনা ঘটে। মারা যাওয়া জালাল মিয়া নগরবানিয়াদী গ্রামের মৃত মেহের আলীর ছেলে। ঘটনার বিবরণে জানাযায়, গণেরগাঁও শাহী ঈদগা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় নির্ধারণ ছিলো। নামাজ শেষে দোয়ারত অবস্থায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় মুসল্লিরা ছুটছুটি করে ঈদগা মেহেরাবের ওয়ালের পাশে অবস্থান নেয়। হঠাৎ মেহেরাবের ওয়াল ধসে জালাল সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জালাল মিয়ার অবস্থা গুরুতর হওযায় দায়িত্বরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। ঢামেক হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে গোলজার(৫০), মাহফুজ(৫৫), আঃ লতিফ ভূইয়া(৯০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসে। নিহত জালাল মিয়ার জানাযা গণেরগাঁও শাহী ঈদগা মাঠে একইদিন বাদ আযর অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গণেরগাঁও শাহী ঈদগা গোরস্থানে দাফন করা হয়। ##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.