1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৪০ জন দেখেছেন

সুমন পালঃ আজ ২৬এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় মাধবদী বাজারস্থ নিজ কার্যালয়ে। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সভাপতি হাজী মোঃ ছবির মিয়া। আরো উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, সদস্য সুমন পাল, দিনার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার সহ সভাপতি মোঃ হোসেন আলী, হাজী মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার যুগ্ন অর্থ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল কাদির সরকার (শিশু) সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় দুই শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এর মধ্যে ছিল চাউল, পেয়াজ, আলু, সেমাই ও চিনি। ## সুমন পাল

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.