1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বাদল সভাপতি এবং জহিরুল ইসলাম সম্পাদক নির্বাচিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৫৫ জন দেখেছেন

মনিরুজ্জামান,নরসিংদীঃ উৎসব মুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে ফখরুল ইসলাম সরকার বাদল পুনরায় সভাপতি ও জহিরুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ফখরুল ইসলাম সরকার বাদল পেয়েছেন ১৪৪ ভোট এবং সাইফুল হক স্বপন পেয়েছেন ৬২ ভোট। ফলে নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল হক সৃবপনকে ৮২ ভোটের ব্যবধানে পরাজিত করে ফখরুল ইসলাম সরকার বাদল পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন
অপরদিকে সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম পেয়েছেন ১২৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. রিফাতুজ্জামান পেয়েছেন ১১৩ ভোট।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় নজরপুর ইউনিয়নের চেঙ্গাতলী ঈদগাহ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতীয় সঙ্গীতের তালে তালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সভার শুভ সূচনা করেন নরসিংদী জেলা আওয়ামীলীগ ও নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক।
নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাবেক পৌর মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শামিম নেওয়াজ,জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু,
সদর থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, মোশারফ হোসেন বাচ্চু, কার্যনির্বাহী সদস্য বাবু নারায়ন সাহা,ডা.কাজী জামাল উদ্দিন,মাধবদী থানা আওয়ামীলীগের আহবায়ক সিরাজুল ইসলাম, ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল, নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১ম অধিবেশন শেষে বিকেল থেকে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে ভোট প্রদান প্রক্রিয়া শুরু হয়।
এবং ভোট গ্রহণের পর গণণা শেষে নরসিংদী জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ফলাফল ঘোষনা করেন।

#মনিরুজ্জামান
নরসিংদী
০১৭১১-৪৫৫৩৭৩
২৮-০২-২২

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.