1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, মারধর ও লুটপাট

  • আপডেট সময়: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩০২ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা ও বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটেছে।
রবিবার সকালে নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাশুরা ইউনিয়নের আটপাইকা উত্তরপাড়া এলাকার মোঃ হান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোঃ হান্নান বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, ওমর আলী, পিতামৃত- আহাদ আলী, সেলিম, পিতামৃত- ওমর আলী, শিউলি , স্বামী- সেলিম, সোহেল , পিতা- ওমর আলী, রাসেল, পিতা- ওমর আলী, এনামূল, পিতা- মোক্তার, জোনাইদ , পিতা- সিদ্দিক, মোক্তার, পিতামৃত- আহাদ আলী, সোনিয়া সহ অজ্ঞাতনামা ২/৩ জন।
অভিযোগে তিনি উল্লেখ করেন পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আজ সকাল ৮ টার সময় ওমর আলীর নেতৃত্বে উল্লেখিত বিবাদীরা ধারালো দা, চাপাতি, লোহার পাইপ, রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে তাকে, তার পিতা মুনসুর আলী, মা ফজিলা বেগম, ছোট ভাই ইকবাল ও ছোট ভাইয়ের স্ত্রী মাসুদা বেগমকে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং বসত ঘরের টিনের বেড়া ও বাড়ির গেইট ভাংচুর করে আলমারিতে থাকা ০৩ (তিন) ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বর্তমানে তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মকবুল হোসেন নরসিংদী
নরসিংদী
২১-০৪-২৪

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.